ধাপে ধাপে শুল্ক প্রত্যাহারে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ১৭:৫৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৭:৫৮

কয়েক মাস ধরে চলমান বাণিজ্য যুদ্ধের সময়ে আরোপকৃত শুল্ক ধাপে ধাপে প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এখবর জানিয়েছে। তবে তিনি এই বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ধাপে ধাপে শুল্ক প্রত্যাহারে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির বড় ধরনের সম্ভাবনা রয়েছে। ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বেশ কিছু শুল্ক প্রত্যাহার করবে। চীনা মোবাইল, ল্যাপটপ ও খেলনায় প্রত্যাহার করা শুল্কের পরিমাণ ১৫৬ বিলিয়ন ডলার হতে পারে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং বলেন, যে কোনও চুক্তির জন্য গুরুত্বপূর্ণ শর্ত ছিল শুল্ক প্রত্যাহার। বাণিজ্য চুক্তির প্রথম ধাপে পৌঁছানোর জন্য উভয় দেশকেই ধাপে ধাপে কিছু মাত্রায় শুল্ক প্রত্যাহার করতে হবে।

মুখপাত্র বলেন, শুল্কারোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ হয়েছে এবং শুল্ক প্রত্যাহারেই সেটির সমাপ্তি হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার বিষয়ে বিস্তারিত না বললেও তিনি জানান, বাণিজ্য চুক্তির প্রথম ধাপের জন্য উভয় দেশ শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে। বলেন, গত দুই সপ্তাহে উভয় দেশের শীর্ষ মধ্যস্থতাকারীরা সঠিক উপায়ে কিছু মৌলিক উদ্বেগ নিরসনে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করেছেন। উভয় পক্ষই বিভিন্ন ধাপে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে একমত হয়েছেন এবং আলোচনায় অগ্রগতি হয়েছে।

তবে কবে এই শুল্ক প্রত্যাহার করা হবে সেই বিষয়ে মুখপাত্র কিছু বলেননি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম