উহানে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত নেই: চীন

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২০, ২১:৫৯আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:০১

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এই ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে মহামারীতে পরিণত হওয়া ভাইরাসটিতে যখন মৃতের সংখ্যা বেড়েই চলেছে তখন চীন এই ঘোষণা দিলো। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনদিন নতুন করে কেউ আক্রান্ত হননি শহরটিতে।

উহানে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত নেই: চীন

চীনের স্বাস্থ্য কমিশনের ঘোষণায় বলা হয়েছে, উহান শহরে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে বৃহস্পতিবার বিদেশ থেকে চীন ভ্রমণ করতে যাওয়া ৩৪ ব্যক্তির শরীরে ভাইরাসটিধরা পড়েছে। এদের বেশিরভাগ স্পেন ও যুক্তরাজ্য থেকে চীন সফরে এসেছেন।

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও রেকর্ড  সংখ্যায় কমে এসেছে। বৃহস্পতিবার দেশটিতে মাত্র আটজনের মৃত্যুর কথা জানিয়েছে চীন। ফলে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২৪৫ জনের মৃত্যু হলো।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাস আক্রান্তকে শনাক্ত করা হয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।

চীনে এখন পর্যন্ত ৮০ হাজার ৯২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের  মধ্যে ৭০ হাজার ৪২০ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সূত্র: টাইম

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম