এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২০, ১১:২৮আপডেট : ২৪ জুলাই ২০২০, ১২:৫৭

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন। উভয় দেশের সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের পাল্টা পদক্ষেপ হিসেবে এই নির্দেশ দিলো বেইজিং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

বেশ কয়েকটি ইস্যুতে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ‘আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষিত রাখার স্বার্থে’ শুক্রবারের (২৪ জুলাই) মধ্যে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে ‘রাজনৈতিক উসকানি’ উল্লেখ করে চীন প্রতিশোধের হুমকি দিয়েছিল। এরপরই চেংডুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অযাচিত পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ও বৈধ প্রতিক্রিয়া।

বিবৃতিতে আরও বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি বেইজিং দেখতে চায় না। এই পরিস্থিতি সৃষ্টির জন্য সব দায় যুক্তরাষ্ট্রের।

চেংডুতে মার্কিন কনস্যুলেট প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। এখানে দুই শতাধিক কর্মী রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বেশ কয়েকটি ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে বাণিজ্য, করোনাভাইরাস মহামারি ও হংকংয়ের বিতর্কিত নতুন নিরাপত্তা আইন। যুক্তরাষ্ট্রে অবস্থিত আরও চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম