একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৬, ২০:২৬ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২০:২৯

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার  (১৯ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
নিজের পদত্যাগের খবরকে গুজব বলে উড়িয়ে দেন ইশরাক। এমনকি তার পদত্যাগের খবরকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে দাবি করে তার দফতর। কিন্তু  রাত পেরিয়ে সোমবার সকালে এসে তার ফেসবুক পোস্টে দেখা গেলো ভিন্ন সুর।

খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
শত বছরের সুনাম, খামারিদের নিরলস শ্রম এবং খাঁটি ছানার সুস্বাদু ছোঁয়ায় সাতক্ষীরার মিষ্টির কদর ছড়িয়ে পড়েছে কানাডা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে।

ঘুষ-দুর্নীতির অভিযোগ ৫ প্রকৌশলীর বিরুদ্ধে, বদলিই কি একমাত্র শাস্তি?
গুরুত্বপূর্ণ দফতরগুলোর প্রধানদের এমন ধারাবাহিক বিদায়ে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনিক শূন্যতা ও স্থবিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
কোনও গ্রহকে ঘিরে ঘোরা জানা চাঁদগুলোর মধ্যে ফোবোস তার গ্রহের সবচেয়ে কাছ দিয়ে ঘোরে। সফল হলে পৃথিবীর গবেষণাগারে মঙ্গল থেকে নেওয়া প্রথম বাস্তব নমুনা থাকবে।

শত বছর আগে চুরি হওয়া বিরল গোলাপি হীরা ফিরছে জনসমক্ষে
১৯২৬ সালের অক্টোবরে ফ্রান্সের শাঁতো দ্য শঁতিয়ি প্রাসাদে রাতের আঁধারে অভিযান চালিয়ে এটি চুরি করা হয়েছিল। পরে চোরেরা হীরাটি একটি ফাঁকা আপেলের মধ্যে লুকিয়ে রাখে।

জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি
নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
আসিফ আকবরের মতে, কনসার্টের সুযোগের অভাব, আর্থিক অনিশ্চয়তা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সংগীতশিল্পীরা।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে সৌদি আরবের অবস্থান কত?
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে সৌদি আরবের অবস্থান কত?
ছয় ছেলের কারও ঘরে ঠাঁই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা, দরজায় বসে কাঁদছেন
ছয় ছেলের কারও ঘরে ঠাঁই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা, দরজায় বসে কাঁদছেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি বিএডে ভর্তি শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি বিএডে ভর্তি শুরু
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক