করোনাযোদ্ধা ৪ ডাক্তারকে স্বর্ণপদক দিলো চীন

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৩

বাণিজ্যমেলায় করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রদর্শনীর আয়োজনে চার ডাক্তারকে স্বর্ণপদক দিয়ে সম্মাননা জানিয়েছে চীন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, করোনাভাইরাস মহামারি দক্ষতার সঙ্গে রুখে দেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন দেশের ডাক্তার, বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মীরা। বিশ্বব্যাপী স্বাস্থ্য বিপর্যয় মোকাবিলা করতে চীনের ভূমিকা ব্যতিক্রমী।

করোনাযোদ্ধা ৪ ডাক্তারকে স্বর্ণপদক দিলো চীন

বেইজিংয়ে বাণিজ্যমেলা শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে। সেখানে করোনা ভ্যাকসিনের প্রদর্শনী চলছে। এর পাশাপাশি করোনাযোদ্ধা ডাক্তারদের সম্মানিত করতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শতাধিক মানুষ উপস্থিত হন আয়োজনে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মেনেই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে চার ডাক্তারকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেন প্রেসিডেন্ট শি জিনপিং।

অনুষ্ঠানে শি জিনপিং বলেন, করোনা মহামারির দাপটে বিশ্ব অর্থনীতিতে ভাঙন ধরেছে। কিন্তু চীন দ্রুততার সঙ্গে সেই ক্ষত মেরামত করছে। পাশাপাশি, দেশে ভাইরাস সংক্রমণও প্রায় নির্মূল হয়েছে বলেই দাবি করেন তিনি।

সংক্রমণ ঠেকানোর পিছনে মূল ভূমিকা যাদের সেই চার জন ডাক্তারকে ‘জনগণের নায়ক বলে উল্লেখও করেন চীনা প্রেসিডেন্ট। স্বর্ণপদক পাওয়া চিকিৎসকদের একজন ৮৩ বছরের ঝং নানশান। অপর তিন জনের মধ্যে একজন উহান হাসপাতালের প্রধান বায়োকেমিক্যাল সায়েন্টিস্ট চেন উই। আর দু’জনের নাম এখনও জানা যায়নি। সূত্র: এএফপি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক