চীন প্রবেশের অনুমতি পেলেন আন্তর্জাতিক করোনা বিশেষজ্ঞরা

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১৭:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১২:৫১
image

করোনাভাইরাসের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে তা তদন্ত করতে চীনে প্রবেশের অনুমতি পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। সোমবার বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি দলটি চীন সফর শুরু করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্ত করতে এই বছরের জানুয়ারির শুরুতেই চীন সফরের পরিকল্পনা করে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল। তবে গত সপ্তাহে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, বেইজিংয়ের অনুমতি না পাওয়ায় বিশেষজ্ঞদের সফর বিলম্বিত হচ্ছে।

সোমবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক সরকারি বিবৃতিতে জানায় আগামী ১৪ জানুয়ারি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলটির সফর শুরু হবে। তবে দলটির ভ্রমণসূচির বিস্তারিত কিছু ওই বিবৃতিতে জানানো হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় সেখানকার একটি সামুদ্রিক বাজার থেকেই ভাইরাসটি ছড়িয়েছে। তবে এর পক্ষে কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। দশ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞের দলটি চীন সফর করে ভাইরাসটির আবির্ভাবের উৎস খতিয়ে দেখার চেষ্টা করবে।

বিশ্ব জুড়ে মহামারির আকার নেওয়া করোনাভাইরাসে নয় কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। বেশ কিছু দেশে নতুন এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম