চীনের স্বর্ণ খনিতে বিস্ফোরণ, আটকা পড়েছে ২২ শ্রমিক

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ১১:৩৮আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৪:১৩
image

চীনের পূর্বাঞ্চলীয় সানডং প্রদেশে একটি স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর মাটির নিচে আটকা পড়েছে অন্তত ২২ জন শ্রমিক। শিচেং টাউনশিপ এলাকায় এই দুর্ঘটনার পর আটকা পড়াদের বের করে আনতে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীনা কর্তৃপক্ষ। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে রবিবার এই দুর্ঘটনার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে উদ্ধারকারীরা এখনও আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারেনি।

বিশ্বের সবচেয়ে বেশি প্রাণঘাতী হচ্ছে চীনের বিভিন্ন খনি। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কার্যক্রম পরিচালনা করায় এসব দুর্ঘটনা ঘটে। ফলে প্রতি বছরই বহু শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর মাটির নিচের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করা যাচ্ছে না। ঝাওজিন মাইনিং নামের স্বর্ণের খনিটির মালিক প্রতিষ্ঠান শানডং উকাইলং ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটির ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনে খনিটিকে চীনের চতুর্থ বৃহত্তম স্বর্ণের এই খনি বলে বর্ণনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরে একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। ডায়াসুইডং কয়লা খনিটিতে মোট ২৪ জন আটকা পড়লেও কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণে প্রাণ হারান অধিকাংশ শ্রমিক। এছাড়া তার আগে সেপ্টেম্বরে সংজাও কয়লা খনিতে কার্বন মনোঅক্সাইডের মাত্রা বেড়ে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম