যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঞ্চলিক শান্তি বিনষ্টের অভিযোগ চীনের

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৪

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফের আঞ্চলিক শান্তি বিনষ্টের অভিযোগ তুলেছে দেশটি।

মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার চীনা সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আমেরিকা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

বিবৃতিতে বলা হয়, গতকাল মার্কিন সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্টিজ উইলবার নিয়ে চীনকে শক্তি প্রদর্শন করে।

যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করেছে, নিয়মিত রুটিন ওয়ার্কের আওতায় তারা তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী তাইওয়ান প্রণালীতে ইউএসএস ম্যাককেইন ডেস্ট্রয়ার পাঠায়। এরপর বুধবার ফের যুদ্ধজাহাজ পাঠানো হয়।

তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দিন দিন দ্বন্দ্ব জোরদার হচ্ছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী