বিরূপ আবহাওয়ায় চীনা ম্যারাথনে ২১ দৌড়বিদের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২১, ১৬:৪৬আপডেট : ২৩ মে ২০২১, ১৬:৪৬

উত্তর-পশ্চিম চীনে একটি দীর্ঘ দূরত্বের ম্যারাথন প্রতিযোগিতায় বিরূপ আবহাওয়ার কারণে ২১ দৌড়বিদের মৃত্যু হয়েছে। শনিবার গানসু প্রদেশের ইয়েলো রিভার স্টোন ফরেস্টে এই প্রতিযোগিতায় প্রবল বাতাস ও ঠান্ডা বৃষ্টির কারণে তাদের মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ১০০ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতাটি বাতিল করা হয় যখন ১৭২ জন দৌড়বিদ নিখোঁজ হয়ে যান। তখন উদ্ধার অভিযান শুরু হয়। বেশিরভাগ প্রতিযোগী হারপোথারমিয়ায় ভুগছিলেন।

কর্মকর্তারা জানান, ১৫১ জন দৌড়বিদ নিরাপদ আছেন এবং এদের মধ্যে আটজন অসুস্থ।

শনিবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়। অনেক প্রতিযোগী শর্টস ও টি-শার্ট পরে অংশ নেন।

বেঁচে যাওয়া দৌড়বিদরা জানান, আবহাওয়ার পূর্বাভাসে হালকা বাতাস ও বৃষ্টির কথা বলা হয়েছিল। কিন্তু যে চরম বিরূপ অবস্থার মধ্য দিয়ে যাদের যেতে হয়েছে তা সম্পর্কে কিছুই বলা হয়নি।

দৌড় শুরু হওয়ার তিন ঘণ্টার পর পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টি শুরু হয়। এতে তাপমাত্রা কমে আসে। অনেক প্রতিযোগী বিরূপ আবহাওয়ার কারণে দেখতে পাচ্ছিলেন না।

থার্মাল ইমেজিং ড্রোন ও রাডার ডিটেক্টরসহ ১২ শতাধিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। সারা রাতের পর রবিবার সকালেও তা অব্যাহত থাকে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম