দশ হাজারের বেশি সেনার অংশগ্রহণে চীন-রাশিয়ার সামরিক মহড়া

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২১, ০৩:০০আপডেট : ১১ আগস্ট ২০২১, ০৩:০০

চীন ও রাশিয়া বড় ধরনের একটি সামরিক মহড়া শুরু করেছে। চীনের উত্তর-মধ্যাঞ্চলীয় নিংজিয়া অঞ্চলে এটি অনুষ্ঠিত হচ্ছে। মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে বেইজিং ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই এই মহড়া আয়োজিত হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সিবু/কোঅপারেশন-২০২১ নামের মহড়াটি সোমবার শুরু হয়েছে এবং চলবে শুক্রবার পর্যন্ত। এতে পদাতিক ও বিমানবাহিনীর দশ হাজারের বেশি সেনা অংশগ্রহণ করছে।

রুশ সেনাবাহিনী জানিয়েছে, মহড়ায় অংশ নিতে তারা এসইউ-৩০এসএম যুদ্ধবিমান, মোটরাইজড রাইফেল ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনে পাঠিয়েছে।

এই মহড়ায় রাশিয়ার সেনারা ২০০৫ সালের প্রথমবারের মতো চীনা অস্ত্র ব্যবহার করবে। দেশ দুটি সর্বশেষ ওই সময়েই যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল।

চীন ও রুশ কর্মকর্তারা বলছেন, এই মহড়ার লক্ষ্য হলো যৌথ সন্ত্রাসদমন অভিযানের গভীরতা বাড়ানো এবং যৌথভাবে আন্তর্জাতিক সুরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার দৃঢ়তা প্রদর্শন।

চীনের রাষ্টীয় বার্তা সংস্থা সিনহুয়া’র খবরে বলা হয়েছে, এতে চীন ও রাশিয়ার বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব সমন্বয়ের নতুন উচ্চতার প্রতিফলন।

নিংজিয়া অঞ্চলটির সঙ্গে জিনজিয়াংয়ের সীমান্ত রয়েছে। জিনজিয়াংয়ে চীনের বিরুদ্ধে দশ লাখের বেশি উইঘুর মুসলিমকে বন্দি শিবিরে রাখার অভিযোগ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

পৃথকভাবে রাশিয়া মঙ্গলবার তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে আফগান সীমান্তে মহড়া চালিয়েছে। মস্কো জানিয়েছে, তারা তাজিকিস্তানে সামরিক ঘাঁটিতে অ্যাসল্ট রাইফেল ও অন্যান্য অস্ত্রের মজুদ বাড়াচ্ছে।

 

 

 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান