ফের ম্যাড কাউ রোগ, চীনে নিষিদ্ধ ব্রিটিশ গরুর মাংস

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৭:০৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৭:০৭

যুক্তরাজ্যে গত মাসে একটি গরুর ম্যাড কাউ বা বোভাইন স্পঞ্জিফর্ম ইনসেফ্যালোপ্যাথি (বিএসই) রোগ শনাক্ত হয়েছে। এর জেরে দেশটি থেকে ৩০ মাসের চেয়ে কম বয়সী গরুর মাংস আমদানি নিষিদ্ধ করেছে চীন। শুল্ক প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

ম্যাড কাউ রোগ ছড়িয়ে পড়ায় ১৯৯০ দশকে যুক্তরাজ্য থেকে গরুর মাংস আমদানি নিষিদ্ধ করে রাখে চীন। ২০১৮ সালে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয় দুই দেশ। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও এখনও মাংস কেনা শুরু করেনি চীন। আর আগেই কার্যকর হয়ে গেলো নতুন নিষেধাজ্ঞা।

সেপ্টেম্বরে যুক্তরাজ্যের অ্যানিমেল অ্যান্ড প্লান্ট হেলথ এজেন্সি (এপিএইচএ) জানায় সমারসেটের একটি খামারে ম্যাড কাউ রোগে আক্রান্ত গরু মিলেছে।

২০১৮ সালে যুক্তরাজ্য থেকে গরুর মাংস আমদানির ওপর প্রায় দুই দশক বহাল থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চীন। ওই সময়ে ব্রিটিশ সরকার জানায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে যুক্তরাজ্য আগামী পাঁচ বছরে ২৫ কোটি ডলার আয় করবে লন্ডন। লন্ডন ও বেইজিংয়ের কর্মকর্তাদের মধ্যে কয়েক বছর ধরে দর কষাকষি এবং সাইট পরিদর্শনের ভিত্তিতে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়।

এই বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ ভেড়ার মাংস আমদানির ওপর থেকে তয়েক দশকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ম্যাড কাউ রোগের আশঙ্কায় ১৯৮৯ সালে প্রথম ব্রিটিশ ভেড়ার মাংস আমদানি নিষিদ্ধ করে ওয়াশিংটন।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম