চীন পরমাণু অস্ত্রের মজুত বৃদ্ধি করছে, যুক্তরাষ্ট্রের প্রকাশিত এমন প্রতিবেদনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে পুরোপুরি কুসংস্কার পূর্ণ অ্যাখা দিয়েছে বেইজিং। চীনের সামরিক অগ্রগতি নিয়ে কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে এমন প্রতিক্রিয়া জানালো চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ৪ অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘আগের প্রতিবেদনের মতোই মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রকাশিত নতুন প্রতিবেদনটি সঠিক তথ্য উপেক্ষা করেছে এবং কুসংস্কারে পূর্ণ’।
এছাড়া যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক হুমকির উৎস হিসেবে অবিহিত করেন চীনা মুখপাত্র।
এর আগে পেন্টাগন জানায়, ২০৩০ সাল নাগাদ চীনের পারমাণবিক বোমার সংখ্যা ১ হাজারে পৌঁছাতে পারে। একইসঙ্গে চীন দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রের শক্তির ব্যবধান কমিয়ে আনছে বলে পেন্টাগনের প্রতিবেদনে এসেছে। তবে চীন পারমণবিক বোমা বৃদ্ধি করে চললেও যুক্তরাষ্ট্রের ইচ্ছে নেই বলেও দাবি করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
চীন যুক্তরাষ্ট্র এই দুশ অস্ত্র মজুতের প্রতিযোগিতায় নেমেছে। এ নিয়ে মাঝেমধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়।









