তাইওয়ানের স্বাধীনতা সমর্থনকারীদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার দেশটির তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের নারী মুখপাত্র জানিয়েছে, তাওয়ানের স্বাধীনতার সমর্থকরা আজীবনের জন্য অপরাধের দায় বহন করবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যারা তাইওয়ানের স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে তাদের একটি তালিকা তৈরি করবে। কার্যালয়ের জারি করা একটি প্রশ্ন ও উত্তরে একথা বলা হয়েছে।
তালিকায় থাকা ব্যক্তিদের চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া হংকং ও ম্যাকাউতেও তাদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
চীনের আর্থিক কোনও সুবিধাও তাদের দেওয়া হবে না বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে।









