চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৩, আহত অর্ধশতাধিক

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৬, ১৯:২২আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:২২

দক্ষিণ চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও অর্ধশতাধিক লোকজ আহত হয়েছেন। বুধবার এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া নিউজ এজেন্সি।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বুধবার জিয়াংশি প্রদেশের সাংরাও শহরের একটি গ্রামে হংশেং আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে অন্তত এক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে এর আঘাতে আশপাশের আবাসিক এলাকার বাড়ির কাঁচের জানালা ভেঙে পড়ে।
স্থানীয় জেলা সরকার জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এর আগে গত সপ্তাহে হেনানে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে দশজন নিহত ও সাত জন আহত হয়েছিলেন। চীনের লুনার নববর্ষ উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি আছে।  ওই দিন আতশবাজি পুড়ানো চীনের ঐতিহ্য। নববর্ষের আগে চীনের আতশবাজি কারখানাগুলোতে ধারাবাহিক দুর্ঘটনা ঘটে।

/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম