যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘পাল্টা আঘাতের’ হুঁশিয়ারি চীনের

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১, ১২:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:২৯

মানবাধিকার হরণের অভিযোগ এনে বেইজিং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, কোনও ‘বেপরোয়া’ পদক্ষেপ নেওয়া হলে ‘পাল্টা আঘাতে’ প্রতিক্রিয়া জানাবে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত শুক্রবার (১০ ডিসেম্বর) চীন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় মিয়ানমার, উত্তর কোরিয়া এবং বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও রাখা হয়।

চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবেন ওই নিষেধাজ্ঞাকে ‘স্বেচ্ছাচারী পদক্ষেপ’ আখ্যা দেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত প্রত্যাহার এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও চীনা স্বার্থের ক্ষতি করা বন্ধ করতে আহ্বান জানাচ্ছি।’

সোমবার (১৩ ডিসেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবেন বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে, তাহলে চীন দৃঢ়ভাবে পাল্টা আঘাত করতে কার্যকর পদক্ষেপ নেবে।’

এই নিষেধাজ্ঞা এমন একসময়ে নেওয়া হয় যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলন থেকে বাদ পড়ে চীন। ওই সম্মেলনে বাইডেন সারা বিশ্বে গণতন্ত্র শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার কথা জানান এবং যুক্তরাষ্ট্রে গণতন্ত্রপন্থী আইন প্রণয়নে সমর্থন কামনা করেন।

বেইজিং নিজেদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিতে অবিচল, সোমবার ওয়াং ওয়ানবেন এ কথাও বলেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক