চীনে শনাক্ত হলো ওমিক্রন

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১, ১৩:৩৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩:৩৬

করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে এবার প্রথমবারের মতো শনাক্ত হয়েছে ভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্ট। আগামী ফেব্রুয়ারিতে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক আয়োজনের আগে চীন যখন কোভিড-শূন্য নীতি নিয়ে আগাচ্ছে তখনই শনাক্ত হয়েছে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নতুন ভ্যারিয়েন্টটি।

সোমবার (১৩ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত ৯ ডিসেম্বর বিদেশ থেকে ফেরা ওই বাহককে আলাদা করে রাখা হয়েছে।

আক্রান্ত বাহককে প্রথমে উপসর্গহীন বাহক হিসেবে শনাক্ত করা হয়। পরে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জিনোম সিকোয়েন্সিং এর পর নিশ্চিত করে তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

আক্রান্ত রোগীকে বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা করানোর কথা জানানো হলেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিস্তারিত আর কোনও তথ্য দেয়নি।

দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়িয়েছে, বিভিন্ন দেশের সরকার ফের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর বিশ্বের অন্তত ৬০টি দেশে শনাক্ত হয়েছে।

চীনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন নতুন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণ করার সক্ষমতা তাদের রয়েছে। চীনের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ কৌশল, দ্রুত শনাক্ত,  এবং আক্রান্ত ও তাদের সংস্পর্শে আসাদের বিচ্ছিন্ন রাখার সক্ষমতাকে উল্লেখ করে এই দাবি করতে থাকে তারা।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম