জ্বরাক্রান্ত রোগীর চিকিৎসা করায় বিচারের মুখে চীনা ডাক্তার

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২২, ১৮:৩৯আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৩৯

চীনের ঝুকৌ শহরের এক চিকিৎসকের বিরুদ্ধে জ্বরে আক্রান্ত এক রোগীর চিকিৎসা করার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, জ্বরের জন্য নির্ধারিত হাসপাতালের বাইরে তিনি ওই তিনি রোগীর চিকিৎসা করেছেন। দোষী প্রমাণিত হলে এই চিকিৎসকের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনাভাইরাস মহামারিতে চীন ‘জিরো-কোভিড’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে। করোনার উপসর্গ থাকা রোগীদের শুধু নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসা করা যায়।

অভিযুক্ত চিকিৎসকের ডাকনাম গুয়ো। তার বিরুদ্ধে সংক্রামক রোগ ঠেকানো ও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বাধাদানের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাটি কীভাবে উন্মোচিত হয়েছে তা জানা যায়নি।

হেনান প্রদেশের কর্তৃপক্ষের এক নোটিশ অনুসারে, গত বছর ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত গুয়ো ঝুকৌ শহরের একটি হাসপাতালে জ্বরে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা করেন। হাসপাতালটির উপ-পরিচালক তিনি। কিন্তু এখানে জ্বরের জন্য নির্দিষ্ট হাসপাতাল চালু করা হয়নি।

চীনে করোনার উপসর্গ থাকা রোগীদের জ্বরে আক্রান্তদের জন্য উপযুক্ত স্থাপনা ছাড়া কোনও হাসপাতালে চিকিৎসা করা যায় না। এর বদলে এমন রোগীদের জ্বরের হাসপাতালে পাঠাতে হয়। ২০০২ সালে সার্স সংক্রমণের পর এসব বিশেষ হাসপাতাল গড়ে তোলা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম