অলিম্পিকের আগে বেইজিং-এ স্থানীয়ভাবে ছড়ালো ওমিক্রন

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১২:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:৫১

চীনের রাজধানী বেইজিং-এ প্রথমবার স্থানীয়ভাবে ওমিক্রন শনাক্ত হয়েছে একজনের। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ওই ব্যক্তির নমুনায় ওমিক্রন শনাক্ত করা গেছে। শীতকালীন বেইজিং অলিম্পিক-২০২২ ক্রীড়ার আসরের আগে রাজধানীতে ওমিক্রন শনাক্তের খবর এলো। আক্রান্ত ব্যক্তির সম্প্রতি বিদেশ ভ্রমণের ইতিহাস নেই বলে জানা গেছে।

বেইজিং-এ ওমিক্রন শনাক্তের আগের দিন দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাই’য়ের বাসিন্দাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাতজনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গণ পরীক্ষার উদ্যোগ নেয় সরকার।

খবরে বলা হয়েছে, পরিস্থিতি অবনতির ফলে লাখ লাখ মানুষকে আগামী কিছুদিন বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণের কারণে বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। বন্ধ রয়েছে অনেক কারখানা। মূলত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ, বেইজিংয়ে আগামী ৪ ফেব্রুয়ারিতে বসতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় ক্রীড়া আসর বেইজং অলিম্পিক।

চীনের সংক্রমণ বৃদ্ধির কারণে কঠোর বিধিনিষেধ আরোপের ফলে পরিস্থিতি কতটুকু নিযন্ত্রণ করা যাবে এ নিয়ে সন্দিহান প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক জুলেফ বয়কফের। তিনি সতর্ক করে বলেন, ক্রীড়াবিদদের মধ্যে ওমিক্রনের বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়বে।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম