মার্কিন স্পিকারের তাইওয়ান সফর নিয়ে চীনের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ২১:০১আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:০১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে হুঁশিয়ারি জানিয়েছে চীন। বৃহস্পতিবার বেইজিং বলেছে, যদি মার্কিন স্পিকার তাইওয়ান সফর করেন তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পেলোসি তাইওয়ান সফর করতে পারেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর এই হুঁশিয়ারি জানালো চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার জাপান ও তাইওয়ানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ন্যান্সি পেলোসি আগামী সপ্তাহে তাইওয়ান সফর করবেন। সপ্তাহান্তে তিনি জাপান সফর করবেন। এসময় তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

অবশ্য তাইওয়ান বা পেলোসির কার্যালয়ের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। কিন্তু তাইপের সঙ্গে যেকোনও দেশের সম্পর্কের বিরোধিতা করা বেইজিং সম্ভাব্য এই সফরের বিপক্ষে অবস্থানের কথা জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন’ নীতি মেনে চলা এবং অবিলম্বে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর বাতিল করা।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা চীন কঠোর পদক্ষেপ নেবে।

মার্কিন স্পিকারের তাইওয়ান সফর হবে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু একেবারে নজিরবিহীন নয়। ১৯৯৭ সালে তৎকালীন স্পিকার নিউট গিংরিচ তাইওয়ান সফর করেছিলেন।

স্ব-শাসিত তাইওয়ান কখনও চীনের কমিউনিস্ট পার্টির অধীনে ছিল না। কিন্তু তারা এই অঞ্চলকে তাদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত বলে মনে করে তারা। আর তাইওয়ান চীনে কমিউনিস্ট শাসনকে স্বীকৃতি দেয় না। নিজেদেরকে তারা মূল চীন হিসেবে দাবি করে আসছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম