চীনা গোয়েন্দা জাহাজের উপস্থিতি উদ্বেগজনক: অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ১৫:৩৫আপডেট : ১৩ মে ২০২২, ১৫:৩৫

নিজেদের পশ্চিম উপকূলে চীনের একটি গোয়েন্দা জাহাজের উপস্থিতি শনাক্তের দাবি করেছে অস্ট্রেলিয়া। তাদের দাবি, একটি স্পর্শকাতর প্রতিরক্ষা স্থাপনার ৫০ নটিক্যাল মাইলের মধ্যে জাহাজটি শনাক্ত করা হয়েছে। জাহাজটির উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চীনা নৌবাহিনীর জাহাজটির অবস্থান অস্ট্রেলিয়ার আঞ্চলিক জলসীমায় নয় কিন্তু এর উপস্থিতি উদ্বেগজনক। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা স্পষ্টত একটি গোয়েন্দা জাহাজ আর তারা আমাদের পর্যবেক্ষণ করছে এবং আমরাও তাদের ওপর নজর রাখছি’।

গত সপ্তাহে গোয়েন্দা জাহাজটি এক্সমাউথ এলাকার হ্যারল্ড ই হল্ট নৌ যোগাযোগ স্টেশন এলাকায় শনাক্ত করে অস্ট্রেলিয়া। এই স্টেশনটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সাবমেরিন ব্যবহার করে থাকে।

জাহাজটির উপস্থিতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি অস্ট্রেলিয়ার চীনা দূতাবাস।

আগামী ২১ মে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রচারণায় বড় অংশ জুড়ে রয়েছে চীনের কাছ থেকে আসা জাতীয় নিরাপত্তার হুমকি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডিউত্তন বলেন, ‘আমার মনে হয় এটা আগ্রাসনমূলক কাজ। আমার কাছে বিশেষ করে মনে হচ্ছে কারণ এটি দক্ষিণ দিক থেকে এসেছে। এটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সামরিক ও গোয়েন্দা স্থাপনার কাছাকাছি রয়েছে।’

বড় দুই বাণিজ্য সহযোগী দেশ অস্ট্রেলিয়া ও চীন। তবে গত কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে দেশ দুইটির সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব নিয়ে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম