মৃত মশার সূত্রে ধরা পড়লো চোর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২২, ১৯:১৬আপডেট : ১৯ জুলাই ২০২২, ২০:২২

চমকপ্রদ এক উপায়ে চোর ধরেছে চীনের পুলিশ। চুরি হওয়া বাড়িতে একটি মৃত মশা পায় তারা। দেয়ালে লেগে থাকা রক্তের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা চালিয়ে শনাক্ত হয় চোর। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, বাড়ি ছেড়ে যাওয়ার সময় মশাটি দেয়ালে পিষে মারে চোর।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝোও এলাকায় চুরির ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তারা যখন ওই বাড়িতে প্রবেশ করে তখন দরজা ভেতর থেকে বন্ধ পায়। বোঝা যায় চোর বাড়িতে প্রবেশ করেছে ব্যালকনি দিয়ে।

পুলিশের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, বাড়িটি থেকে বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায় চোর। এছাড়া পুলিশ রান্নাঘরে কিছু নুডলস ও ডিমের খোসা পায়। এ থেকে তাদের ধারণা জন্মায়, চোর বাড়িটিতে রাত কাটিয়েছে।

এছাড়া সেখানে ব্যবহার করা একটি মশার কয়েল, দুটি মৃত মশা এবং শোয়ার ঘরের দেয়ালে রক্তের দাগ দেখতে পায় পুলিশ। পরে সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠায়। পরে পুলিশ নিশ্চিত হয় এই ডিএনএ নমুনা চাই নামের এক অপরাধের রেকর্ড থাকা ব্যক্তির।

এ খবর সামনে আসার পর চীনের সোশাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই আমোদিত হয়েছেন। উইচ্যাটে তারা নানা মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘ঘটনাস্থলে রাত কাটানোর সাহস কীভাবে হলো? এই লোকের সত্যিই মারাত্মক মানসিক সমস্যা আছে’।

আরেকজন লিখেছেন, ‘এটা মশার প্রতিশোধ; মশাদের অপ্রয়োজনীয় ভাবাটা ভুল হয়েছে আমার’।

অপরাধ করার ১৯ দিন পর আটক হয়েছে ওই চোর। পুলিশ জানিয়েছে, আরও তিন থেকে চারটি চুরির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তার।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু