যুক্তরাষ্ট্রের উচিত ছিল পেলোসির সফর থামানো: চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ২১:১৫আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২১:২২

বেইজিংয়ের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফর অবশ্যই থামানো উচিত ছিল ওয়াশিংটনের। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে গত সপ্তাহে তাইপে সফর করেন পেলোসি।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পোলিসের সফর ইস্যুতে শনিবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং। 

তার সফরের জেরে ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার থেকে তাইওয়ান প্রণালীতে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে চীনের সামরিক বাহিনী।

এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে চীন। পেলোসির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসশনাল প্রতিনিধি দল তাইওয়ান সফরের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বেইজিং। এছাড়া পেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে দেশটি। তাদের অভিযোগ, এই সফরের মধ্য দিয়ে তাইওয়ানে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম