মার্কিন নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ১৪:৫৮আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২০:১১

তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে চীন। রবিবার দেশটির সামরিক বাহিনীর তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনা সামরিক বাহিনী বলছে, তারা তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর তৎপরতা পর্যবেক্ষণ করছে। উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। যে কোনও উসকানি পরাস্ত করতে প্রস্তুত রয়েছে বেইজিং।

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার (২৮ আগস্ট) তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা দিয়ে যাত্রা করে দুইটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবারের মতো অঞ্চলটিতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের সামিরক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল রুটিন অনুযায়ী আন্তর্জাতিক আইন মেনে তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করেছে। প্রণালী দিয়ে জাহাজের ট্রানজিট মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

এমন পরিস্থিতিতে তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের ঘোষণা দেয় চীনা সামরিক বাহিনী।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম