বাইডেনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪০

তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এ সময় যুক্তরাষ্ট্রকে তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো ‘সাবধানে ও সঠিকভাবে’ পরিচালনার আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মাও নিং বলেন, জাতিকে বিভক্ত করে এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার চীনের রয়েছে। তার ভাষায়, ‘আমরা শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণের জন্য সর্বাত্মক চেষ্টা করতে ইচ্ছুক। বিচ্ছিন্নতার লক্ষ্যে চালিত কোনও কার্যকলাপ আমরা সহ্য করবো না।’

তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে ভুল সংকেত’ না পাঠাতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একইসঙ্গে তিনি বিশেষ করে চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর শান্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত না করার জন্যও ওয়াশিংটনের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন।

মাও নিং বলেন, ‘দুনিয়াতে শুধু একটি চীন আছে। তাইওয়ান চীনের অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকার চীনের একমাত্র বৈধ সরকার।’

সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীনের হামলার শিকার হলে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী। এ ক্ষেত্রে মার্কিন নীতির কোনও পরিবর্তন হয়নি।

রবিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, তাইওয়ানকে মার্কিন বাহিনী রক্ষা করবে? জবাবে বাইডেন বলেন ‘হ্যাঁ’। হোয়াইট হাউজ তার নীতি থেকে সরেনি।

বাইডেনের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয় বেইজিং। যার বহিঃপ্রকাশ ঘটে সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম