চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ১৬:১৯আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৬:৩০

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। বুধবার (৩০ নভেম্বর) ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বহুল আলোচিত তিয়ানআনমেন স্কয়ার বিক্ষোভের পর চীনের ক্ষমতায় আরোহণ করেন জিয়াং জেমিন।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ১৩ মিনিটে সাংহাই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক। লিউকেমিয়াসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তাকে দীর্ঘদিনের পরীক্ষিত একজন কমিউনিস্ট যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে দলটি।

দেশটির পার্লামেন্ট, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সামরিক বাহিনীর তরফেও তার মৃত্যুতে সমবেদনা জানানো হয়েছে।

প্রয়াত এ রাজনীতিকের প্রতি সম্মান জানিয়ে কমিউনিস্ট পার্টির প্রধান অফিস, বিভিন্ন সরকারি ভবন, বিশ্বজুড়ে চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলোতে দেশটির পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম