আগামী সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা চীনা প্রেসিডেন্টের: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৩, ১৫:০৪আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৫:০৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা করছেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এমন সময় চীনা প্রেসিডেন্টের মস্কো সফরের কথা সামনে আসলো যখন মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যকার বিরোধের মীমাংসায় মধ্যস্থতা করে আলোচনায় রয়েছে বেইজিং। এছাড়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তির জন্য ১২ দফা প্রস্তাব দিয়েছে চীন। বেইজিংয়ের শান্তি প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমা বিশ্ব।

৩০ জানুয়ারি রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, চলতি বসন্তে চীনা প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছিল, এপ্রিল বা মে মাসের শুরুতে এই সফর অনুষ্ঠিত হতে পারে।

আগামী সপ্তাহে শি জিনপিংয়ের মস্কো সফর নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। রুশ প্রেসিডেন্টের কার্যালয় মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

রয়টার্স বলছে, সম্ভাব্য সফরের বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রটি বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।

গত মাসে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফর করেন। ওই সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। ওয়াং ইঙ্গিত দিয়েছিলেন শি জিনপিং হয়ত মস্কো সফর করবেন।  

২০২২ সালের ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীন সফর করেন পুতিন। ওই সময় দুই নেতা ‘সীমাহীন’ পারস্পরিক অংশীদারত্বের একটি চুক্তি করেন। এর কয়েক সপ্তাহ পর ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ সেনাবাহিনী। দুই বছরে গড়ানো এই যুদ্ধের কালে সম্পর্ক জোরদার করতে উভয় দেশ নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে।

চীনের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৯ বার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং। সর্বশেষ গত সেপ্টেম্বর মধ্য এশিয়ায় একটি সম্মেলনে বৈঠকে বসেন তারা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম