প্রথমবারের মতো বেসামরিক নভোচারী মহাকাশে পাঠাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৩, ১৪:২০আপডেট : ২৯ মে ২০২৩, ১৪:২০

‘ক্রুয়েড মিশনের’ অংশ হিসেবে চীন তার প্রথম বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠাতে যাচ্ছে।  উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে মঙ্গলবার ছুটবেন বেসামরিক নভোচারীরা।   

চীনের মহাকাশ সংস্থা সোমবার জানায়, গুই হাইচাও নামে এক পেলোড বিশেষজ্ঞ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে যাত্রা করবেন।

এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সব চীনা মহাকাশচারী পিপলস লিবারেশন আর্মির সদস্য ছিলেন।

মহাকাশ সংস্থার এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, “বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক গুই। তিনি ‘স্পেস সায়েন্স এক্সপেরিমেন্টাল পেলোডসের’ অন-অরবিট অপারেশনের দায়িত্বে থাকবেন”।

মঙ্গলবারের মিশনের কমান্ডার জিং হাইপেং। মহাকাশে এটি তার চতুর্থ যাত্রা। তৃতীয় ক্রু সদস্য হলেন প্রকৌশলী ঝু ইয়াংঝু। এই তিন মহাকাশচারী মহাকাশে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।  

চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের অবতরণ করার পরিকল্পনা করেছে। এ জন্য মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে তারা। মহাকাশ জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে পেছনে ফেলতে চাইছে চীন।

চীন গত বছর তার তৃতীয় এবং স্থায়ী মহাকাশ স্টেশন তিয়ানগং-এর নির্মাণ কাজ শেষ করে। টি-আকৃতির তিয়ানগং-এর চূড়ান্ত মডিউলটি নভেম্বরে মূল কাঠামোর সঙ্গে সফলভাবে যুক্ত করা হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, বিশ্বের প্রথম মহাকাশভিত্তিক কোল্ড অ্যাটমিক ক্লক সিস্টেমসহ বেশ কিছু অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম রয়েছে স্টেশনটিতে।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম