উন্মুক্ত হলো প্রথম চীনা ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৩, ২৩:৩১আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২৩:৩১

কম্পিউটারের জন্য প্রথম চীনা ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অপারেটিং সিস্টেমের নাম ওপেনকাইলিন। মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ জোরদার করার পর এই পদক্ষেপ নিলো বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার এটি উন্মুক্ত হয়েছে। এটি বিদ্যমান ওপেন-সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম নির্ভর। চীনা সংস্করণ তৈরিতে প্রায় ৪ হাজার ডেভেলপার অংশ নিয়েছেন। এটি চীনের মহাকাশ প্রকল্প, শিল্প ও জ্বালানিতে ব্যবহার করা হচ্ছে।

চীনে অপারেটিং সিস্টেমের বিশাল বাজার রয়েছে। গত বছর আনুমাণিক ২১০ বিলিয়ন ডলারের বাজার ছিল এই খাত।

গত কয়েক বছর ধরে মার্কিন প্রযুক্তি থেকে স্বতন্ত্র অপারেটিং সিস্টেম তৈরি ছিল চীনা টেক খাতের গুরুত্বপূর্ণ লক্ষ্য। ওপেনকাইলিন তৈরিতে বিভিন্ন কোম্পানি ও সংস্থা অবদান রেখেছে।

উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে দেশটির ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমস সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম। তারা শিল্প তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছে।

এক ডজনের বেশি চীনা কোম্পানি এমন অপারেটিং সিস্টেম গড়ে তোলার চেষ্টা করছে যা মাইক্রোসফটের উইন্ডোজ বা অ্যাপলের ম্যাকওএসকে স্থলাভিষিক্ত করবে। এমন একটি কোম্পানির নাম ইউনিয়ন টেক সফটওয়্যার টেকনোলজি কোম্পানি লিমিটেড। তারা ইউনিটি নামে একটি সিস্টেম তৈরি করছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম