‘ফলপ্রসূ’ আলোচনা শেষে চীন ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৩, ১৬:২০আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৬:২০

সাম্প্রতিক সময়ে শীর্ষ চীনা কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি’ এবং ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। তিনি বলেছেন, এই সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে মজবুত করেছে।

চারদিনের সফরে বৃহস্পতিবার বেইজিং আসেন ইয়েলেন। চীনা শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন তিনি।

রবিবার বেইজিং ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ইয়েলেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে মতভেদ রয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি এই সফরে সম্পর্ক স্থিতিশীল করার ওয়াশিংটনের প্রচেষ্টাকে এগিয়ে নিয়েছে।’

ইয়েলেনের চার দিনের সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক মেরামত করার জন্য ওয়াশিংটনের সর্বশেষ প্রচেষ্টা। তাইওয়ান, হংকং ইস্যুর পাশাপাশি বাণিজ্য নিয়ে দুই দেশের টানাপড়েন অনেক দিনের।

এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিং সফর করেছিলেন। বাইডেন প্রশাসনের জলবায়ু দূত জন কেরি চলতি মাসে চীন সফর করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক