চুরি করতে গিয়ে চোরের নাক ডেকে ঘুম!

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১২:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:০৩

চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে চীনের এক চোর। ঘুমাতে না ঘুমাতেই জোরে নাক ডাকতে শুরু করে সে। তার নাক ডাকার শব্দ শুনেই জেগে ওঠেন বাড়ির মালিক। তারপর কী ঘটেছে সে গল্পই তুলে ধরেছে হংকং-ভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট।

এক রাতে দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের একটি বাড়িতে চোর ঢুকে। কিন্তু সে সময় বাড়ির মালিক জেগে ছিলেন। ঘরের ভেতরে মানুষের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় চোর। তাই বাড়ির মালিক ঘুমানো পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। চোর একটি আলাদা রুমে অপেক্ষায় থাকে। তখনই বিপদ ঘটে।  অপেক্ষা করতে করতে চোর সিগারেট জ্বালায়। আর সিগারেট ফুঁকতে ফুঁকতে এক সময় ঘুমিয়ে যায় ওই চোর।

ততক্ষণে ছোট বাচ্চাকে নিয়ে ঘুমাতে যান বাড়ির মালিক ট্যাং। সে সময় ঘরের ভেতর থেকে নাক ডাকার আওয়াজ শুনতে পান তিনি। প্রথমে ভেবেছিলেন পাশের বাসা থেকে নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। এই ভেবে তিনি ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু না ঘুমিয়ে আনুমানিক ৪০ মিনিট পর বাচ্চার দুধের বোতল ধোয়ার জন্য ওয়াশরুমে যান ট্যাং। তখন তিনি খেয়াল করেন নাক ডাকার শব্দ শুধুই বাড়ছে।

সব কিছু পর্যবেক্ষণ করে বাড়ির মালিক বুঝতে পারলেন এই আওয়াজ পাশের কোনও বাড়ি থেকেই আসছে। তখন তিনি এই আওয়াজের রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী ঘরের সব রুমে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এদিক-সেদিক তাকাতেই হঠাৎ চোখ পড়ে চোরের ওপর। তিনি দেখেন, রুমের মেঝেতে নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে চোর।

বাড়ির মালিক ট্যাং সময় নষ্ট না করে পরিবারের সবাইকে সতর্ক করেন। সেই সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। দ্রুত পুলিশ এসে গ্রেফতার করে সেই চোরকে।

চোরকে গ্রেফতার করার পর পুলিশ জানিয়েছে, এই চোরের নাম ইয়াং। সে এর আগেও এমন কাজের সঙ্গে জড়িত ছিল। চুরির অপরাধে ২০২২ সালে তার জেলও হয়েছিল। কিন্তু এ বছর সেপ্টেম্বরে জেল থেকে বের হয়ে আবারও পুরোনো পেশায় যোগ দিয়েছে সে।

পুলিশ আরও জানিয়েছে, এই চুরির মামলা তদন্ত করা হচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম