তাইওয়ানের কিনমেন দ্বীপে টহল দিয়েছে চীনের উপকূলরক্ষীরা। রবিবার (২৫ ফেব্রুয়ারি) টহল দিয়েছে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তাইওয়ানের কিনমেন দ্বীপে টহল দেওয়ার কারণ উল্লেখ করে উপকূলরক্ষীরা জানিয়েছে, কিনমেন দ্বীপে আইন প্রয়োগ জোরদার করার জন্য এই টহল দেওয়া হয়েছে।
উপকূলরক্ষীরা আরও বলেছে, সমুদ্র অঞ্চলে অভিযানের শৃঙ্খলা বজায় রাখতে এবং জেলেদের জীবন রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে চীন।
প্রতিবেদন থেকে জানা গেছে, কিনমেনের কাছে একটি চীনা মাছ ধরার নৌকাকে ধাওয়া করে তাইওয়ানের উপকূলরক্ষীরা। সেসময় নৌকা ডুবে গেলে দুজন মারা যান। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিনমেনের আশেপাশে টহল জোরদার করার ঘোষণা দিয়েছিল চীন।









