ডাইনোসরের ৪০০ পায়ের ছাপ পাওয়া গেলো চীনে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৪, ০২:৪১আপডেট : ৩০ মে ২০২৪, ০২:৪১

চীনে পাওয়া গেলো চার শতাধিক ডাইনোসরের পায়ের ছাপ। ইউননান প্রদেশের চুসিয়ং ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারে পাওয়া ছাপগুলো প্রায় ১২ কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগের বলে জানিয়েছেন চীনা প্রত্নতাত্ত্বিকরা। চীনের সংবাদমাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।

মে মাসের শুরুর দিকে দুই স্থানীয় গ্রামবাসী ছাপগুলো আবিষ্কার করে প্রশাসনকে জানান। লুফেং শহরের কংলংশান টাউনের পাহাড়ে পাওয়া গেছে পায়ের ছাপগুলো। জায়গাটির শিলা স্তর পরীক্ষায় দেখা গেছে ছাপগুলো প্রায় ১২ কোটি বছরের পুরনো।

ডাইনোসর ফসিল প্রটেকশন ও গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াং তাও জানান, ছাপগুলোকে তারা তিন শ্রেণিতে ভাগ করেছেন। এগুলোর কিছু টি-রেক্সের, আবার কোনোটি স্টেগোসর প্রজাতির।

উল্লেখ্য, চীনের কংলংশান টাউনের বাংলা করলে দাঁড়ায় ‘ডাইনোসর পর্বত’।

গবেষকরা বলছেন, ছাপগুলো থেকে বোঝা যাচ্ছে যে, ক্রিটেসিয়াস যুগে লুফেং এলাকায় বিভিন্ন প্রজাতির ডাইনোসরের ব্যাপক উপস্থিতি ছিল।

/এএ/
সম্পর্কিত
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত