চাঁদে চীনের মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২৪, ১২:০৬আপডেট : ০২ জুন ২০২৪, ১৬:০৬

চীন বলেছে, তাদের ক্রুবিহীন মহাকাশযানটি সফলভাবে চাঁদ থেকে কিছুটা দূরে অবতরণ করেছে। রবিবার (২ জুন) স্থানীয় সময় সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে মহাকাশযান ছাং-এ ৬।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চীন সরকার জানিয়েছে, মহাকাশযানটি এমন এক অনাবিষ্কৃত জায়গায় অবতরণ যেখানে আগে কেউ যাওয়ার চেষ্টা করেনি। সেই জায়গাটি ‘সাউথ পোল এইটকেন বেসিন' নামে পরিচিত। ধারণা করা হয়, চাঁদ গঠিত হওয়ার শুরুর দিকে বিরাট কোন সংঘর্ষের ফলে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছিল।

গত ৩ মে এই মহাকাশযানটি চাঁদে নতুন মিশন শুরু করে যার উদ্দেশ্য ছিল চাঁদ থেকে মূল্যবান পাথর এবং মাটি সংগ্রহ করা। ওই গর্ত থেকে এরই মধ্যে চাঁদের প্রাচীনতম কিছু পাথর বের করতে পেরেছে চন্দ্রযানটি।

চাঁদের মাটিতে মহাকাশযানটির অবতরণ ঝুঁকিপূর্ণ ছিল। কারণ মহাকাশযানটি একবার চাঁদের দূরবর্তী প্রান্তে পৌঁছে গেলে সেখানে যোগাযোগ করা প্রায় অসম্ভব। নাসা বলছে, উচ্চ ঝুঁকি নিয়ে চাঁদের পৃষ্ঠ থেকে কাঙ্ক্ষিত উপকরণ সংগ্রহ করতে তিন দিন সময় লাগবে মহাকাশযানটির।

এর আগে ২০১৯ সালে চাঁদের মাটি স্পর্শ করেছিল চীনের ছাং-এ ৪ মহাকাশযান।

ম্যানচেস্টার ইউনিভার্সিটির চন্দ্র ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক জন পার্নেট-ফিশার ব্যাখ্যা করে বলেন, অনেকেই এই বিষয় নিয়ে বেশ আগ্রহী। চাঁদে যে এমন কোনও পাথর থাকতে পারে তা আমাদের অজানা। আমরা আগে কখনো দেখিনি। চাঁদ থেকে সংগ্রহ করা পাথরগুলো দিয়ে মহাকাশের গ্রহগুলোর গতিবিধি ব্যাখ্যা করা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আমেরিকান অ্যাপোলো মিশন এবং পূর্ববর্তী চীনা মিশনে ফিরিয়ে আনা অন্যান্য চন্দ্র শিলা বিশ্লেষণ করেছেন তিনি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম