ডায়াবেটিক জটিলতা মোকাবিলায় চীনের সুপার কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৪, ২২:৫১আপডেট : ০৯ জুন ২০২৪, ২২:৫১

চীনের অন্যতম দ্রুততম সুপার কম্পিউটার থিয়ানহ্য ২ ব্যবহার করে সম্প্রতি চীনা গবেষকরা ডায়াবেটিক জটিলতার চিকিৎসার একটি সম্ভাবনাময় থেরাপিউটিক চিকিৎসা চিহ্নিত করেছেন।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে অবস্থিত থিয়ানহ্য ২ সুপার কম্পিউটার বিশ্বের শীর্ষ ৫০০ দ্রুততম কম্পিউটারের মধ্যে ১৬তম। নতুন ওষুধ আবিষ্কারের একটি প্ল্যাটফর্ম হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে।

থিয়ানহ্য ২-এর ভার্চুয়াল স্ক্রিনিং ব্যবস্থা ব্যবহার করে সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুঁজে পেয়েছেন ২ এমবিসি নামের একটি বিশেষ শাখাযুক্ত অ্যাসিলকার্নিটাইন জৈবরাসায়নিক। যা শরীরে রক্ত ​​জমাট বাঁধার হারের সঙ্গে সম্পর্কিত।

গবেষকরা বলেছেন, আবিষ্কারটি ডায়াবেটিসের মতো বিপাকীয় রোগগুলোর সঙ্গে যুক্ত জটিলতার বিরুদ্ধে লড়াইয়ে থেরাপিউটিক কৌশলের নতুন সম্ভাবনা দেখাচ্ছে।

গবেষকরা দেখেছেন যে, রক্তের প্লাটিলেটগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলে ২ এমবিসি। প্লাটিলেট ঘনীভূতকরণ, বিস্তার এবং সংকোচনের ক্ষমতায় প্রভাব রাখে এটি। প্রভাবটি ইঁদুরের শরীরেও ঘটে বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র: সিজিটিএন

/এএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম