চীনের পার্কে মার্কিন প্রশিক্ষককে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ১১:৪৩আপডেট : ১১ জুন ২০২৪, ১১:৪৩

উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশের একটি উন্মুক্ত পার্কে অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে চার মার্কিন নাগরিক আহত হয়েছেন। সোমবার ( ১০ জুন) স্থানীয় একটি মন্দির পরিদর্শনের সময় এক ব্যক্তি ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে,ওই চার আমেরিকান আইওয়া কর্নেল কলেজের প্রশিক্ষক। চীনের একটি বিশ্ববিদ্যালয়ে মার্কিন অংশীদারিত্বের অংশ হিসেবে কাজ করছিলেন তারা।আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাদের অবস্থা গুরুতর নয়,তারপরও এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

চীনা সংবাদমাধ্যমে এ বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনও বিবৃতিও পাওয়া যায়নি।

তবে আইওয়া গভর্নর কিম রেনল্ডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ভয়াবহ এই হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কলেজের এক মুখপাত্র জেন ভিসার জানান, চীনে ছুরিকাঘাতের ঘটনা সম্পর্কে অবগত আছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ৫ বছরে বছর ৫০ হাজার তরুণ আমেরিকানকে শিক্ষা কর্মসূচির আওতায় চীনে আমন্ত্রণ জানানোর একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। অবশ্য দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের জের ধরে চীন ভ্রমণে নিজেদের নাগরিকদের নিরুৎসাহিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ২ লাখ ৯০ হাজার চীনা শিক্ষার্থী রয়েছে। সেই তুলনায় চীনে বর্তমানে ৯০০ এর কম শিক্ষার্থী অধ্যয়ন করছে।

/এস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি