চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে চীনের ডিপসিক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১৮:০২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:০২

চীনের নিজস্ব এআই মডেল ডিপসিক যুক্তরাষ্ট্রের অঞ্চলে ফ্রি অ্যাপ ডাউনলোড তালিকার শীর্ষে উঠে এসেছে। এর মাধ্যমে এটি পেছনে ফেলেছে আগের শীর্ষস্থানীয় এআই চ্যাটজিপিটিকেও। একইসঙ্গে এটি চীনের ফ্রি অ্যাপ তালিকায়ও শীর্ষ স্থান দখল করেছে। চায়না ডেইলির খবরে জানা গেলো এ তথ্য।

২০ জানুয়ারি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক তাদের সর্বশেষ এআই মডেল, ডিপসিক-আর১ আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

আন্তর্জাতিক লার্জ মডেল লিডারবোর্ড এরিনা তাদের শুক্রবারের বেঞ্চমার্ক পরীক্ষায় ডিপসিক-আর১’কে সব ক্যাটাগরিতে রেখেছিল তৃতীয় অবস্থানে। স্টাইল কন্ট্রোল মডেল বিভাগে এটি ওপেন এআই-এর ০১-এর সঙ্গে যৌথভাবে প্রথম স্থান দখল করে।

ডিপসিক এরই মধ্যে পশ্চিমা প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং তৈরি হয়েছে বেশ কম খরচে।

পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের তুলনায় এগিয়ে থাকলেও, ডিপসিকের এআই মডেল এই ভারসাম্যের সমীকরণ বদলে দিতে পারে।

শুক্রবার মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, তারা লুইজিয়ানাতে তাদের সর্বশেষ এআই মডেল, এললামা-৪ চালানোর জন্য একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করবে।

এদিকে, ডিপসিকের ঘোষণার পর এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার মূল্য ৩.১২ শতাংশ কমেছে। যা তাদের সবচেয়ে বড় একদিনের পতন।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম