চীনা পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমোদন তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬

চীনা সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের জন্য পর্যটন ও ট্রানজিট উদ্দেশ্যে ভিসামুক্ত প্রবেশের অনুমোদন দিয়েছে তুরস্ক। বুধবার দেশটির সরকারি গেজেটে প্রকাশিত এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের স্বাক্ষরিত নতুন বিধিমালা অনুযায়ী, চীনা নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই তুরস্কে অবস্থান করতে পারবেন। এই নীতি ২ জানুয়ারি থেকে কার্যকর হবে।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন সহযোগিতা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সম্প্রতি চীন থেকে তুরস্কে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা তুরস্কের দ্রুত বর্ধনশীল পর্যটন বাজারগুলোর একটি হয়ে উঠেছে।

তুরস্কের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে চীনা পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় ৬৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় ৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। যোগাযোগ বৃদ্ধি এবং তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের প্রতি আগ্রহ এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: সিএমজি

/এসএসএস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের