প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ২৩:০০ আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২৩:০০

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী বিমান সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন উপযোগী নতুন সংস্করণটির প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার শাংহাই পুতং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির প্রথম ফ্লাইট অনুষ্ঠিত হয়। চীনের তৈরি এই যাত্রীবাহী বিমান সিরিজের সার্বিক উন্নয়নে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রস্তুতকারী প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়নার (কোমাক) তথ্যমতে, বিমানটি আকাশে ১ ঘণ্টা ৫৯ মিনিট অবস্থান করে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষামূলক ধাপ সফলভাবে সম্পন্ন করে।

সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন উপযোগী এই সংস্করণটি মূলত সাধারণ সি৯১৯ মডেলের ওপর ভিত্তি করে তৈরি হলেও এতে বিশেষ কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমানের মূল কাঠামোর দৈর্ঘ্য কমানো এবং উন্নত অন-বোর্ড সিস্টেম সংযোজন। এসব পরিবর্তন অধিক-উচ্চতায় অবস্থিত পাহাড়ি অঞ্চলের বিমানবন্দরগুলোর পরিচালনগত প্রয়োজনীয়তা পূরণে বিশেষ সহায়তা করবে।

সূত্র: সিএমজি

 

/এএ/
সম্পর্কিত
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
রিপাবলিকানদের হারে ৬ হাজার কোটি ডলারের বেশি হারালেন মাস্ক
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?
সর্বশেষ খবর
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
মালিকদের ওপর বাড়তি মজুরি চাপিয়ে দিলে ব্যবসা টিকবে না: নুরুল হক
মালিকদের ওপর বাড়তি মজুরি চাপিয়ে দিলে ব্যবসা টিকবে না: নুরুল হক
নারীর বাড়িতে হামলা-ভাঙচুর, ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা
নারীর বাড়িতে হামলা-ভাঙচুর, ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি