শ্রম আইন সংস্কারের অনুমোদন ফরাসি মন্ত্রিসভার, সহিংস বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৬, ২৩:০১আপডেট : ১০ মে ২০১৬, ২৩:০১

প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস-এর বিতর্কিত শ্রম আইন সংস্কার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ফ্রান্সের মন্ত্রিসভা। মঙ্গলবার বিরল এক মন্ত্রিসভা বৈঠকে দেশটির সংবিধানের ৪৯.৩ ধারায় সংসদকে পাশ কাটিয়ে এ সংস্কার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ফ্রান্সজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

বিবিসি জানায়, ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির বিদ্রোহী এমপিরা এই সংস্কার বাতিলে সংসদে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এ প্রেক্ষিতে সংসদ পাশ কাটিয়ে সংবিধানের ক্ষমতা ব্যবহার করে মন্ত্রিসভা বৈঠকেই সংস্কার প্রস্তাবটি পাস করা হয়। নতুন এই বিলে শ্রমিকদের সাপ্তাহিক কর্মঘণ্টা ৩৫ করা হয়েছে।

আরও পড়ুন: মায়া সভ্যতার হারিয়ে যাওয়া শহর খুঁজে পেল কিশোর

সরকারের দাবি শ্রমিক সুরক্ষার বিষয়টি শিথীল করার ফলে মালিকরা ব্যবসায়ে আরও উৎসাহি হবেন এবং নতুন লোক নিয়োগ দেবেন। এতে করে দেশের বেকারত্ব কমবে।

সংস্কার প্রস্তাবের বিরোধিতাকারীদের দাবি, সংস্কার প্রস্তাবে শ্রমিক নিয়োগ ও ছাঁটাইয়ের ক্ষেত্রে মালিকদের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিল পাস হওয়ার ফলে শ্রমিকদের মজুরি, ওভারটাইম ও বিরতির অধিকার লঙ্ঘন করতে পারবেন মালিকরা।

আরও পড়ুন: ৫ মিনিটের ইসলামবিরোধিতা!

এ বিল পাস হওয়ার পর ফ্রান্সজুড়ে কিছু সময় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্যারিসে জাতীয় সংসদের বাইরে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা সারারাত বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান