বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক ১২

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৬, ২০:৫০আপডেট : ১৮ জুন ২০১৬, ২০:৫০

বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ক্রিস পিটার্স, প্রধানমন্ত্রী চার্লস মিশেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী জান জামবনবেলজিয়ামের ব্রাসেলসে নতুন করে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে ১২ জনকে আটক করেছে দেশটির পুলিশ। ইউরো ফুটবল-২০১৬ চলাকালে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে, এমন খবরের ভিত্তিতে চালানো সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার ব্রাসেলসের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। অভিযানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, শনিবার (১৮ জুন) প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বেলজিয়াম সরকারের নিরাপত্তা কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, ইউরো-২০১৬ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। তবে খেলার সময়সূচী অপরিবর্তিত থাকবে।

চার্লস মিশেলে বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সজাগ রয়েছি এবং প্রতিঘণ্টায় পরিস্থিতির মূল্যায়ন করছি। উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’  সূত্র: রয়টার্স।

/এসএ/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী