অ্যাপলকে ১৩ বিলিয়ন ইউরো বকেয়া কর পরিশোধের নির্দেশ

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৯:১৭আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:১৭

বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানি অ্যাপেলকে বকেয়া কর বাবদ ১৩ বিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছে ইউরোপীয় কমিশন। ‌ইউরোপে ব্যবসা করার সময় অ্যাপেলকে আয়ারল্যান্ডের সরকার বেআইনিভাবে অত্যন্ত কম হারে কর পরিশোধের সুযোগ দিয়েছে বলে অভিযোগ করছে ইউরোপীয় কমিশন। বড় বড় বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকির বিরুদ্ধে এক তদন্তের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপেলের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। তবে অ্যাপেলের দাবি, তারা আয়ারল্যান্ডের আইন মেনেই ব্যবসা করেছে।

আয়ারল্যান্ডের সরকারের অ্যাপেলকে কর সুবিধে দেওয়ার প্রধান উদ্দেশ্য ছিলো, যুক্তরাষ্ট্রের এই টেকনোলজি জায়ান্টকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে কর্মসংস্থান তৈরি করা। এ নিয়ে গত দুই দশকে তাদের দেশে কোনও বিতর্কও ছিল না । কিন্তু অ্যাপেলকে এই বিশেষ সুবিধা দেওয়ায় এখন বাদ সাধছে ইউরোপীয় ইউনিয়ন।

তিন বছর তদন্তের পর মঙ্গলবার ইউরোপীয় কমিশন বলছে, অ্যাপেল ইউরোপে তাদের বিক্রি থেকে আয়ের এক শতাংশেরও কম কর দিচ্ছে। অর্থাৎ বিদেশি কোনও কোম্পানিকে ইউরোপীয় ইউনিয়ন এলাকায় ব্যবসা করতে যে কর দিতে হয়, অ্যাপেল তার চেয়ে ১২ গুণ কম কর দিচ্ছে।

ইউরোপীয় কমিশনের কমিশনার মার্গারেটা ভেস্টেজার বলেন, আয়ারল্যান্ড যেভাবে অ্যাপেলকে বিশেষ কর সুবিধা দিচ্ছে, তাতে ইউরোপীয় ইউনিয়নের আইন ভঙ্গ হয়েছে। অ্যাপেলকে এখন ১৩ বিলিয়ন অর্থাৎ ১৩০০ কোটি ইউরো সুদসহ ফেরত দিতে হবে।

তিনি বলেন, ‘কমিশনের এই সিদ্ধান্ত পরিষ্কার একটি বার্তা দিচ্ছে, আর তা হলো কোন সদস্য দেশ কোন কোম্পানিকে আলাদা করে বিশেষ কোনও কর সুবিধে দিতে পারবে না । সেটা ইউরোপীয় কোম্পানি হোক বা বিদেশি কোম্পানি হোক। ছোটো কোম্পানি হোক আর বড় হোক।’

ফলে ইউরোপীয় কমিশনের এই রুলিংয়ে নাখোশ হয়েছে আয়ারল্যান্ড ও অ্যাপেল। এক বিবৃতিতে অ্যাপেল বলছে, স্পষ্টতই ইউরোপীয় কমিশন ইউরোপে অ্যাপেলের ইতিহাস নতুন করে লিখতে চাইছে। তারা আয়ারল্যান্ডের কর আইনের ওপর কর্তৃত্ব করতে চাইছে। অ্যাপেলের দাবি, এই উদ্যোগ ইউরোপে কর্মসংস্থানের জন্য খারাপ হবে। প্রায় একই ধরণের প্রতিক্রিয়া দিয়েছে আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের অর্থমন্ত্রী মাইকেল নুন্যান এক বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় কমিশনের এই রায়ের সঙ্গে তার দেশ একমত নয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

 

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ