জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে প্যারিসে কিশোর গ্রেফতার

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৪

জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে প্যারিসে কিশোর গ্রেফতার জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে প্যারিসে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। পূর্ব প্যারিসে বসবাসরত এ কিশোরকে শনিবার গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত সন্দেহে এপ্রিল মাস থেকেই ওই কিশোরকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

বার্তা সংস্থা এএফপিকে এক পুলিশ সূত্র জানিয়েছে, ফ্রান্সের রাজধানীর একটি জনসমাগমস্থলে হামলার পরিকল্পনাকারী সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, সিরিয়া থেকে ফ্রান্সে হামলার নির্দেশে কাজ করছিল ওই কিশোর।

অপর একটি সূত্র জানিয়েছে, ওই কিশোর ফ্রান্সের সন্দেহভাজন জঙ্গি রাশিদ কাসিমের সঙ্গে যোগাযোগ রাখছিল। এনক্রিপ্টেড টেলিগ্রাম বার্তা পাঠানোর অ্যাপসের মাধ্যমে এ যোগাযোগ রাখছিল সে।

গত রবিবার নটর ডেমের নিকটে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি প্রা্ইভেটকার উদ্ধার করে পুলিশ। আইএস প্যারিসের রেল স্টেশনে হামলা চালানোর জন্যই এগুলো আনা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনার পর চার নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারীর সঙ্গে কাসিমের যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, রবিবার ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন, দেশটির অন্তত ১৫ হাজার মানুষ জঙ্গিবাদে ঝুঁকে পড়েছেন। এর আগে সরকার জানিয়েছিল এ সংখ্যা দশ হাজার হতে পারে। প্রধানমন্ত্রী জানান, এর মধ্যে সিরিয়া ও ইরাক ফেরত জিহাদির সংখ্যা অন্তত ৭০০ জন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের