বসনিয়ায় যুদ্ধের সময় মুসলিম হত্যার অভিযোগে গ্রেফতার ৮

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ০০:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ০০:৪৮

বসনিয়ায় যুদ্ধের সময় মুসলিম হত্যার অভিযোগে গ্রেফতার ৮ বসনিয়ায় ১৯৯০-এর দশকের যুদ্ধের শুরুতে শিশুসহ প্রায় ১২০ জন মুসলমানকে হত্যার অভিযোগ সন্দেহভাজন আট জাতিগত সার্বকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের গ্রেফতার করে দেশটির পুলিশ।

রাষ্ট্রীয় কৌঁসুলির দফতর জানায়, ১৯৯২ সালের জুলাইয়ে প্রিজেডরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ১৫ বালকসহ ১২০ জন মুসলিমকে হত্যার অভিযোগে এই আটজনকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় কৌঁসুলির দফতরের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিরা ওই সময় একটি স্থানীয় ক্রাইসিস কমিটি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য ছিল। সন্দেহভাজনরা ওই মুসলমানদের একটি কমিউনিটি সেন্টার ও একটি ফুটবল স্টেডিয়ামে নিয়ে যায়। সেখানে তিন দিন ধরে তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়।

বিবৃতিতে বলা হয়, সেদিনের গুলির ঘটনায় মাত্র কয়েকজন বেঁচে যান এবং সেদিনের অপরাধ সম্পর্কে জানতে তাদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ।

বসনিয়ার সার্ব সামরিক প্রধান রাটকো ম্লাদিচের বিরুদ্ধে হ্যাগে জাতিসংঘের একটি আদালতে বিচাল চলছে। বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে এসেছে।

ম্লাদিচের বিরুদ্ধে প্রিজেডরে নৃশংসতার  অভিযোগ রয়েছে।

বসনিয়ার সার্বরা ১৯৯২ সালের এপ্রিলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সার্ব ছাড়া অন্যদের তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য করে। তারা হাজার হাজার লোককে বিভিন্ন বন্দিশিবিরে আটকে রেখে  নির্যাতন চালায়। অনেককে হত্যা করে। সূত্র: রয়টার্স।

/এমপি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম