ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১২

ওবামাকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য ফ্রান্সে প্রচারণা আইন অনুমতি না দিলেও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রার্থী হিসেবে একদল ফরাসি ভোটার। ওবামা১৭ নামে তারা নিজেদের সংগঠিত করছে এবং ওবামার প্রার্থীতার পক্ষে প্রচারণা চালাচ্ছে। সংগঠনটি ওবামা যাতে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেজন্য কাজ করে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ওবামা১৭ নামের একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। এছাড়া প্যারিসে বিভিন্ন স্থানে ওবামা১৭ এর পোস্টারও লাগানো হচ্ছে। এসব পোস্টারে ওবামাকে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

ওবামা১৭-এর দাবি, বিদেশি একজনকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত করে তারা বিশ্বে গণতন্ত্রের একটি নতুন অধ্যায় রচনা করতে চায়।

তাদের মতে, বর্তমানে বিশ্বে ওবামার জীবনই সমচেয়ে সমৃদ্ধ। তবে ওয়েবসাইটটিতে স্বীকার করা হয়েছে, এর সঙ্গে ওবামার কোনও সংশ্লিষ্টতা নেই।

ওবামা১৭-এর এক মুখপাত্র বলেন, ‘ওবামার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে থেকেই এই পরিকল্পনা শুরু করি। আমরা স্বপ্ন দেখি এমন একজনকে ভোট দেওয়ার যার নেতৃত্বে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাব।’

পোস্টার আর ওয়েবসাইট শুধু নয়, ওবামা১৭-এর পক্ষ থেকে ওবামাকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার জন্য একটি স্বাক্ষর অভিযানও শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ এ আবেদনে স্বাক্ষর করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক হারে ওবামার ছবি নিয়ে প্রচারণা চলছে। সংগঠনটির লক্ষ্য ১০ লাখ ফরাসি ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করা।

উল্লেখ্য, ফরাসি আইনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে অবশ্যই তাকে ফ্রান্সের নাগরিক হতে হবে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম