কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার হুমকি স্পেনের প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ১৮:৫৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৯:০২

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানিয়েছেন, কাতালানদের স্বাধীনতা আটকাতে প্রয়োজনে তিনি সংবিধানের ক্ষমতা কাজে লাগাবেন।  ফলে ধারণা করা হচ্ছে সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিতে পারে।
কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার হুমকি স্পেনের প্রধানমন্ত্রীর
স্পেনের প্রধানমন্ত্রীর এই মন্তব্য দেশটির এল পাইস দৈনিক পত্রিকায় শনিবার প্রকাশিত হয়েছে। যদিও ওই দিনই স্পেনজুড়ে কয়েক হাজার মানুষ ঐক্যবদ্ধ স্পেনের জন্য সমবেত হয়ে আলোচনার ডাক দিচ্ছেন।

কাতালোনিয়াদের সঙ্গে আলোচনা ও সমঝোতার প্রস্তাব খারিজ করে দিয়েছেন রাজয়। সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা যাদে অর্থপূর্ণ কিছু না হয় সেজন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।

অবশ্য এখন পর্যন্ত সরাসরি সংবিধানের ১৫৫ ধারা প্রয়োগ করার কথা বলেননি রাজয়। এ ধারা প্রয়োগ করে স্পেন সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করতে পারে এবং নতুন আঞ্চলিক নির্বাচন আয়োজন করবে।

সাক্ষাৎকারে ১৫৫ ধারা প্রয়োগের বিষয়ে জানতে চাইলে রাজয় বলেন, আইনের মধ্যে থেকে করণীয় কোনও কিছুই বিবেচনার বাইরে রাখা হচ্ছে না। হয়ত চূড়ান্ত সমাধান প্রয়োগ করা ঠিক নয় কিন্তু সেজন্য যা হওয়া উচিত না তা বন্ধ করতে হবে।

১ অক্টোবর স্পেনের সাংবিধানিক আদালত ও সরকার কর্তৃক বেআইনি ঘোষিত গণভোট আয়োজন করে কাতালোনিয়া। গণভোটে ৯০ শতাংশ মানুষ কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী কাতালোনিয়ারা নেতারা চলতি সপ্তাহে স্বাধীনতার ঘোষণা দিতে পারেন। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান