ইতালিতে চলন্ত গাড়ি থেকে পথচারীদের ওপর বন্দুকধারীর হামলা

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯

ইতালির মধ্যাঞ্চলীয় শহর মাসেরাতাতে একটি চলন্ত গাড়ি থেকে পথচারীদের ওপর অন্তত একজন বন্দুকধারী হামলা চালিয়েছে। শনিবারের হামলায় প্রাথমিকভাবে অন্তত চার ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইতালিতে চলন্ত গাড়ি থেকে পথচারীদের ওপর বন্দুকধারীর হামলা

ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই টিভির বরাত দিয়ে বিবিসি জানায়, শহরের রেল স্টেশনের কাছের এলাকাসহ বিভিন্ন অঞ্চলে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

শহরের মেয়র কার্যালয় এক টুইটে নগরবাসীকে ঘরে থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা এখনও গুলিবর্ষণের ঘটনা চলমান রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কালো রঙের আলফা রোমিও ১৪৭ গাড়িতে দুই ব্যক্তি রয়েছেন।

বিভিন্ন খবরে আহত ব্যক্তিদের সংখ্যা ছয়জনের কথা বলা হচ্ছে। তবে সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, গুলিবর্ষণে অন্তত চারজন আফ্রিকার অভিবাসী আহত হয়েছেন এবং ঘটনাটির সঙ্গে বর্ণবাদের যোগসূত্র রয়েছে।

১৮ বছরের এক ইতালীয় মেয়ের খণ্ডিত লাশ দুটি স্যুটকেসে উদ্ধারের একদিন পর গুলিবর্ষণের ঘটনাটি ঘটলো। ইতালীয় হত্যায় জড়িত সন্দেহে নাইজেরিয়ার এক অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম