৩ দশক পর আফগানিস্তানে নিখোঁজ রুশ বৈমানিকের সন্ধান

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৮, ১৮:৫১আপডেট : ০২ জুন ২০১৮, ১৮:৫৩

আফগানিস্তানে রুশ অভিযান শুরুর পর সেখানে নিখোঁজ হওয়া এক বৈমানিকের বেঁচে থাকার খবর পাওয়া গেছে। এতদিন তাকে মৃত ধরে নেওয়া হয়েছিল। অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সংগঠন দাবি করেছে, জীবিত ওই বৈমানিক রাশিয়ায় ফেরার জন্য সহায়তা চেয়েছেন। যুদ্ধবন্দীদের বিষয়ে গঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র যৌথ কমিশনের রুশ প্রতিনিধি ভস্ত্রোতিন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ওই বৈমানিকের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। সংশ্লিষ্ট বৈমানিক রুশ প্যারাট্রুপার বাহিনীতে কর্মরত ছিলেন। ‘ব্যাটেল ব্রাদারহুডের’ সহপ্রধান কালিনিন রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে জানিয়েছেন, ১৯৮৭ সালে ওই বৈমানিকের বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। ৩০ বছর আগে নিখোঁজ ওই বৈমানিকের বয়স এখন ৬০ বছর। কালিনিনের ধারণা, তিনি পাকিস্তানে থাকতে পারেন। কারণ আফগানরা পাকিস্তানে যুদ্ধবন্দীদের ক্যাম্প বানিয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, আগেও মৃত ধরে নেওয়া বেশ কয়েকজন রুশ সেনার সন্ধান পাওয়ার ঘটনা ঘটেছে। তাদের কেউ কেউ আফগানিস্তান ছেড়ে রাশিয়ায় ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ৩ দশক পর আফগানিস্তানে নিখোঁজ রুশ বৈমানিকের সন্ধান

রুশ সংবাদমাধ্যম কোমারসান্ত লিখেছে, ১৯৮৭ সালে মাত্র একজন বৈমানিক ভূপাতিত হয়েছিলেন, যার নাম সের্গেই প্যান্তেলিউক। তিনি রাশিয়ার দক্ষিণে অবস্থিত রোস্তোভ অঞ্চলের বাসিন্দা। নিখোঁজ হওয়ার দিন বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি থাকা কাবুলের বাগরাম থেকেই তিনি উড্ডয়ন করেছিলেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংগঠনের পক্ষে থেকে দাবি করা হয়েছে, সের্গেই প্যান্তেলিউকের মা ও বোন এখনও বেঁচে রয়েছেন। অন্যদিকে ট্যাবলয়েড পত্রিকা কমসোমোলস্কায়া প্রাভদা জানিয়েছে তারা প্যান্তেলিউকের ৩১ বছর বয়সী কন্যার সন্ধান পেয়েছে, যার জন্ম হয়েছিল ১৯৮৭ সালে ওই বিমান ভূপাতিত হওয়ার কয়েক মাস পর।
রিয়া নভোস্তির বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত আফগান যুদ্ধে ১২৫টি রুশ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। ১৯৮৯ সালে রুশ সেনা প্রত্যহারের পর ৩০০ সেনার নিখোঁজ থাকার কথা জানা যায়। নিখোঁজ সেনাদের মধ্যে ৩০ জনকে পরবর্তীতে খুঁজে পাওয়া গিয়েছিল। আর তাদের বেশিরভাগই রাশিয়া ফেরত চলে গিয়েছেন। তবে রিয়া নভোস্তিকে রুশ সংসদ সদস্য ফ্রান্টস ক্লিন্টসেভিচ বলেছেন, তিনি কয়েক বছর আগে একজন সাবেক রুশ সেনার সঙ্গে আফগানিস্তানে দেখা করেছিলেন। সেই রুশ সেনা তাকে বলেছিলেন, ফিরে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে। ২০১৫ সালে বার্তাসংস্থা এএফপিকে সাক্ষাৎকার দেওয়া বাখেরেতদিন খাকিমভ এমনই আরেকজন সাবেক রুশ সেনা যিনি আফগানিস্তান ছেড়ে আর রাশিয়া ফিরে যেতে চাননি। তিনি মারত্মকভাবে আহত হয়েছিলেন এবং আফগানিস্তানের স্থানীয়রা তাকে সেবাযত্ন করে সুস্থ করে তুলেছিল।

/এএমএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের