চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ১৫:৩১আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৮:০৪

২০১৮ সালের নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। বছরের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে সোমবার। প্রথম নোবেল পুরস্কারটি ছিল চিকিৎসা বিজ্ঞানে। এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করেছেন জেমস পি. অ্যালিসন ও তাসুকু হনজো। নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য এই দুই চিকিৎসা বিজ্ঞানী যৌথভাবে নোবেল পেয়েছেন।

চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু

সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। 

উভয় বিজ্ঞানীই গবেষণা করেছেন ক্যান্সার চিকিৎসা নিয়ে।

অ্যালিসন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের অধ্যাপক। আর হোনজো ১৯৮৪ সাল থেকে জাপানের কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক।

এ বছর  সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে  সুইডিশ একাডেমি। ২০১৯ সালে সাহিত্যে দুটি পুরস্কার দেওয়া হবে। একটি ২০১৮ সালের জন্য, অপরটি ২০১৯ সালের। সুইডিশ একাডেমির সদস্যদের #MeToo (যৌন কেলেঙ্কারি) স্ক্যান্ডাল ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু

ডায়নামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এরপর প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। দুই বিশ্বযুদ্ধের সময়ে কয়েক বছর করে বিরতির পরে চিকিৎসাবিজ্ঞানে এবার পর্যন্ত মোট ১০৯ বার দেওয়া হয়েছে নোবেল পুরস্কার। সর্বশেষ  ২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী। তারা হলেন  জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং। কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য তাদের পুরস্কার দেওয়া হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের