ইতালিতে নৈশক্লাবে পদদলিত হয়ে নিহত ৬, আহত শতাধিক

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩৪

ইতালির একটি নৈশক্লাবে কনসার্ট চলার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় শহর আনকোনার কাছে এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। আহতদের মধ্যে দশজনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইতালিতে নৈশক্লাবে পদদলিত হয়ে নিহত ৬, আহত শতাধিক

স্থানীয় সংবাদমাধ্যমের একাধিক খবরে হুড়োহুড়ির কারণ সম্পর্কে বলা হচ্ছে, ক্লাবের ভেতরে পিপার স্প্রে ছোড়ার পর দর্শকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

দ্য ল্যান্টারনা আজ্জুরা নামের ক্লাবটিতে র‍্যাপার স্ফেরা এবাস্তার একটি কনসার্ট চলছিল। সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিল।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছর জুন মাসে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলা দেখতে বড় পর্দার সামনে জড়ো হওয়া মানুষের মধ্যে আতশবাজির বিস্ফোরণের পর পদদলিত হয়ে দেশ সহস্রাধিক মানুষ আহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের