সুগন্ধির বিপণনে পুতিনের মুখ, অনুমতি দেয়নি ক্রেমলিন

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৯, ২১:০৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:১৩
image

বোতলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি ব্যবহার করে সুগন্ধি বাজারজাত করার অনুমতি দেওয়া হয়নি। শুধু সুগন্ধি নয়, কোনও বাণিজ্যিক পণ্যে তার নাম ব্যবহারের অনুমতি নেই বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ সংবাদসংস্থা স্পুতনিক লিখেছে, পুতিনের মুখের ছবি ব্যবহার করে একটি সুগন্ধির বোতলে লেখা হয়েছে, ‘ভ্লাদিমির পুতিনের দ্বারা অনুপ্রাণিত।’ সুগন্ধির বিপণনে পুতিনের মুখ, অনুমতি দেয়নি ক্রেমলিন

পুতিনের ভাবমূর্তিকে পুঁজি করে বাজারে সুগন্ধি ছেড়েছিল একটি রুশ প্রতিষ্ঠান। ‘লিডার্স নাম্বার ওয়ান’ নামের সুগন্ধিটি বাজারে ছাড়া হয় লেবু, জাম, দেবদারু, কস্তূরীসহ বিভিন্ন সৌরভে। এটি ২০১৫ সালে প্রথম বাজারে এসেছিল। সুগন্ধিটির বিক্রি শুরু হয় মস্কোর জিইউএম নামের ডিপার্টমেন্টাল স্টোরে।

প্রথমবার ছাড়া হয়েছিল লিমিটেড এডিশনের দুই হাজার বোতল সুগন্ধি। সুগন্ধিটিতে প্রেসিডেন্ট পুতিনের মুখের ছবি রয়েছে। সেই সঙ্গে লেখা, ‘ভ্লাদিমির পুতিনের দ্বারা অনুপ্রাণিত।’ এর একে একটি শিশির দাম ছিল প্রায় ২৬৮ ডলার। বোতলে থাকত ১০০ মিলিলিটার সুগন্ধি।

দুই বছর পর সুগন্ধিটির প্রস্তুতকারক বাজারে ছাড়ে নারীদের জন্য বিশেষ সুগন্ধি। এবার বোতলে লেখা হয় ‘লিডার্স রাশিয়ান ওম্যান।’ নারীদের জন্য তৈরি সুগন্ধি তৈরি করা হয়েছে গোলাপ, লাইলাক, চন্দনসহ বিভিন্ন সৌরভে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেছেন, পুতিনের নাম বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনও অনুমতি দেওয়া হয়নি।

/এএমএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের